হাদি হত্যার বিচারে চার দফা, সোমবার শাহবাগে অবস্থান
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চার দফা দাবি এবং নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারা দেশের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের রাজধানীতে এসে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে, সহয়তা করেছে বা পলায়নে সহযোগিতা করেছে তাদের সবাইকে আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল এবং ভারত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি জানানো হয়। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতারেরও দাবি করে ইনকিলাব মঞ্চ।
আগামী কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর ২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার জারি করা সর্বাত্মক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। জাবের স্পষ্ট করে দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং সময়ের সাথে সাথে এর তীব্রতা আরও বাড়বে।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি আমীর এজাজের
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই দুর্বৃত্ত
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার লাখ জরিমানা
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স

আরও পড়ুন

হাদি হত্যার বিচারে চার দফা, সোমবার শাহবাগে অবস্থান
শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে চার দফা দাবি এবং নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সারা দেশের শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের রাজধানীতে এসে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছে, সহয়তা করেছে বা পলায়নে সহযোগিতা করেছে তাদের সবাইকে আগামী ২৪ দিনের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এছাড়া বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল এবং ভারত খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করার দাবি জানানো হয়। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে গ্রেফতারেরও দাবি করে ইনকিলাব মঞ্চ।
আগামী কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর ২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার জারি করা সর্বাত্মক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। জাবের স্পষ্ট করে দেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং সময়ের সাথে সাথে এর তীব্রতা আরও বাড়বে।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি…
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই…
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার…
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ…