দুই দেশের বাণিজ্য ও সংস্কৃতির নতুন দুয়ার: ঢাকা-করাচি ফ্লাইট

প্রাইম বার্তা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ১:৫৮ এএম
দুই দেশের বাণিজ্য ও সংস্কৃতির নতুন দুয়ার: ঢাকা-করাচি ফ্লাইট

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য এবং সংস্কৃতির নতুন দুয়ার খুলেছে। দীর্ঘ প্রায় এক যুগ পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হলো। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে করাচির উদ্দেশ্যে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩৪১। এই ফ্লাইটের মাধ্যমে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

এই ঐতিহাসিক ফ্লাইটটির উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদ চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেবিচেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম ফ্লাইটে ১৫০ জন যাত্রী অংশগ্রহণ করেন।

শীতকালীন সূচি অনুযায়ী প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে করাচি এবং একইদিন করাচি থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট পরিচালিত হবে। বৃহস্পতিবার রাতে করাচি পৌঁছানোর পর, ফিরতি ফ্লাইট বিজি-৩৪২ শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে করাচি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এই সংযোগ দুই দেশের যাত্রীদের যাতায়াতের সময় ও খরচ কমাবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...