নির্বাচনের আগে তিন পার্বত্য জেলায় ভ্রমণে সতর্ক যুক্তরাজ্য

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৫:৩০ পিএম
নির্বাচনের আগে তিন পার্বত্য জেলায় ভ্রমণে সতর্ক যুক্তরাজ্য

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাদেশে সফররত ব্রিটিশ নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র দপ্তর বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই তিন জেলায় জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে প্রচারণা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে, যা সরকারি-বেসরকারি ভবন, রেস্তোরাঁ, গণপরিবহণ বা ধর্মীয় স্থাপনার ওপরও হতে পারে। ২০২৪ সালের জুলাই-আগস্টের সহিংসতার প্রেক্ষাপটে তারা আশঙ্কা করছে যে, রাজনৈতিক সমাবেশগুলো দ্রুত সংঘাতময় আকার ধারণ করতে পারে এবং ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও ঘটতে পারে।

এফসিডিও ব্রিটিশ নাগরিকদের বিক্ষোভ বা বড় জনসমাগম এড়িয়ে চলতে এবং স্থানীয় খবরের ওপর নজর রাখতে বলেছে। কোনো এলাকায় হরতাল বা সহিংসতা দেখলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...