লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি নেই, সুষ্ঠু ভোটের আশ্বাস
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোথাও সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। তিনি জোর দিয়ে বলেন, প্রশাসন সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকবে এবং ভোটাররা যাতে সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে এক জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, তারা কোনো নির্দিষ্ট প্রার্থীর সঙ্গে কথা বলছেন না, বরং সরাসরি জনগণের সঙ্গে কথা বলছেন। এ ছাড়া ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশনই দেখভাল করবে।
আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, এরপর থেকে কেউ সভা বা সমাবেশ করলে তা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, পুলিশ সুপার মো. আবু তারেক, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর রাহাত খান এবং জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি আমীর এজাজের
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই দুর্বৃত্ত
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার লাখ জরিমানা
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স

আরও পড়ুন

লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি নেই, সুষ্ঠু ভোটের আশ্বাস
অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে কোথাও সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। তিনি জোর দিয়ে বলেন, প্রশাসন সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকবে এবং ভোটাররা যাতে সমান সুযোগ পায়, সেটা নিশ্চিত করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে এক জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, তারা কোনো নির্দিষ্ট প্রার্থীর সঙ্গে কথা বলছেন না, বরং সরাসরি জনগণের সঙ্গে কথা বলছেন। এ ছাড়া ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়টি নির্বাচন কমিশনই দেখভাল করবে।
আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, এরপর থেকে কেউ সভা বা সমাবেশ করলে তা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত বিষয়। এসময় অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, পুলিশ সুপার মো. আবু তারেক, দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর রাহাত খান এবং জেলা নির্বাচন কর্মকর্তা আবদুর রশিদ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
সংখ্যালঘু অধ্যুষিত দাকোপে দুটি মডেল মন্দির দাবি এমপি…
টেকনিক্যাল মোড়ে বিস্ফোরণ: মোটরসাইকেলে এসে পেটকা ফাটাল দুই…
রাজধানীতে ফুটপাত দখলের অরাজকতা, সমাধানে পরিকল্পনাহীনতা
পচা খাবারে পোকা-মাকড়, পতেঙ্গার সি বার্ড হোটেলে চার…
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ…