সাগরে মার্কিন রণতরির টয়লেট বিপাক, দীর্ঘ লাইনে হতাশ নাবিকরা

প্রাইম বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬ ১০:০০ পিএম
সাগরে মার্কিন রণতরির টয়লেট বিপাক, দীর্ঘ লাইনে হতাশ নাবিকরা

মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এক অদ্ভুত সমস্যায় পড়েছে। যুদ্ধ প্রস্তুতির চেয়ে এখন জাহাজটির পয়োনিষ্কাশন ব্যবস্থার ত্রুটিই বেশি আলোচনায়। প্রায় পাঁচ হাজার নাবিকের এই বিশাল জাহাজে সচল টয়লেটের সংখ্যা এখন নগণ্য। ফলে শৌচাগার ব্যবহারের জন্য নাবিকদের প্রায় ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

গত ১৫ জানুয়ারি জানা যায়, জাহাজের অত্যাধুনিক বর্জ্য নিষ্কাশন নালা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এর জটিল ভ্যাকুয়াম সিস্টেমটি ডকইয়ার্ডে না ফেরা পর্যন্ত মেরামত করা সম্ভব নয়। এদিকে গত জুন থেকে টানা সাগরে থাকা এই রণতরিটি এখন ইরান সংকটের মধ্যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। মিশনের মেয়াদ দ্বিতীয়বার বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ সময় সাগরে অবস্থান এবং টয়লেট সংকট মিলে নাবিকদের মনোবল ভেঙে পড়েছে।

জাহাজটির অধিনায়ক ক্যাপ্টেন ডেভিড স্কারোসি নাবিকদের পরিবারকে লেখা চিঠিতে মিশন বাড়ানোর বিষয়ে নিজের অবাক হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাড়ির বেড়া মেরামতের পরিকল্পনা ছিল তার। তবে মার্কিন নৌবাহিনী দাবি করেছে, টয়লেটের সমস্যার কারণে যুদ্ধ সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নাবিকদের এই দুর্দশা এবং ‘টয়লেট যুদ্ধ’ নিয়ে ব্যাপক রসিকতা ও সমালোচনা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...