ইরানে মার্কিন হামলা ইসরাইল-সৌদির চাপে: বিস্ফোরক দাবি বার্নি স্যান্ডার্সের

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ৮:০৬ পিএম
ইরানে মার্কিন হামলা ইসরাইল-সৌদির চাপে: বিস্ফোরক দাবি বার্নি স্যান্ডার্সের

যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর রাষ্ট্র ইসরাইল ও সৌদি আরবের চাপের কারণেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে বাধ্য হয়েছে আমেরিকা। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ তুলে ধরে জানান, এই দুই দেশ ওয়াশিংটনকে প্রভাবিত করেছে তেহরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিতে।

ওই পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন বার্নি স্যান্ডার্স। তিনি লিখেছেন, গাজা উপত্যকায় ৭২ হাজার মানুষ হত্যার দায় রয়েছে নেতানিয়াহুর, যাদের বেশিরভাগই নিরীহ নারী ও শিশু। পাশাপাশি সৌদি আরবকে একটি নির্দয় একনায়কতান্ত্রিক দেশ হিসেবে আখ্যায়িত করেন, যেখানে ভিন্নমতের কোনো স্থান নেই।

এই পরিস্থিতিতে এই নেতারা ইরানে স্বাধীনতা আনতে চান কীভাবে? এমন প্রশ্ন রেখে বার্নি স্যান্ডার্স জানতে চেয়েছেন, বিশ্ববাসী কি সত্যিই তাদের এই অভিযানের পেছনের কারণ বিশ্বাস করে? তার এই মন্তব্য মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...