ইরানের স্কুলে বিমান হামলা: নিহত বেড়ে ৫৭, আহত ৬০

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার সকালের এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মিনাব শহরের ‘শাজারে তাইয়্যেবা’ নামক মেয়েদের স্কুলটি এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এছাড়া স্কুলের ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী আটকা পড়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মিনাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটি থাকায় এলাকাটি ইসরায়েলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ টার্গেট হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
এই হামলার প্রেক্ষাপটে ইরান পাল্টা জবাব দিতে দেরি করেনি। তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে হামলা চালানোর অভিযোগ তুলে ইরান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোর ওপর এই হামলা পরিচালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর স্বাদ নিয়ে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক কার্নি
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আরও পড়ুন

ইরানের স্কুলে বিমান হামলা: নিহত বেড়ে ৫৭, আহত ৬০

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার সকালের এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মিনাব শহরের ‘শাজারে তাইয়্যেবা’ নামক মেয়েদের স্কুলটি এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন। এছাড়া স্কুলের ধ্বংসস্তূপের নিচে অনেক শিক্ষার্থী আটকা পড়ায় আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। মিনাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ঘাঁটি থাকায় এলাকাটি ইসরায়েলের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ টার্গেট হিসেবে বিবেচিত হয়ে আসছিল।
এই হামলার প্রেক্ষাপটে ইরান পাল্টা জবাব দিতে দেরি করেনি। তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যৌথভাবে হামলা চালানোর অভিযোগ তুলে ইরান, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোর ওপর এই হামলা পরিচালিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সম্পর্কিত খবর
ইউক্রেন যুদ্ধের ফাঁদে বাংলাদেশি তরুণরা, দেশে ফিরলেন মৃত্যুর…
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি আইআরজিসির
সংঘাত সত্ত্বেও রাশিয়ার সামরিক সাহায্য চায়নি ইরান: ক্রেমলিন
ইরান নিয়ে সংঘাতে কানাডার ভূমিকা অসম্ভব নয়: মার্ক…
ইরানের ৩৩ বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানের নতুন কৌশল: ভুয়া লক্ষ্যবস্তু দিয়ে বিভ্রান্ত করছে…