কেকেআর থেকে বাদ মুস্তাফিজ: ভারতের মন ছোট, বললেন ইরফান

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৩ এএম
কেকেআর থেকে বাদ মুস্তাফিজ: ভারতের মন ছোট, বললেন ইরফান

আইপিএলের মিনি নিলামে ১২ কোটি ৪০ লাখ টাকায় দল পেলেও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে খেলা হচ্ছে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। ভারতের কড়া সমালোচকদের চাপ ও নিরাপত্তার কথা ভেবে তাকে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। এবারের নিলামে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেলেও বাধ্য হয়েই সরে দাঁড়াতে হলো কাটার মাস্টারকে।

মুস্তাফিজকে দলে নেয়ার কারণে কেকেআর মালিক শাহরুখ খানকে দেশদ্রোহী বলে কটাক্ষ করেছিলেন ওই দেশের কিছু ধর্মীয় ও রাজনৈতিক নেতা। এমনকি ম্যাচ চলাকালীন পিচে হামলার হুমকিও দেওয়া হয়েছিল। এই উত্তপ্ত পরিস্থিতির মুখে নিরাপত্তার স্বার্থেই তাকে বাদ দেয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। অবশ্য এই সিদ্ধান্তের পর থেকেই ভারতীয়দের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনায় মুখ খুলেছেন। জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়ে দিয়ে লিখেছেন, ওই দেশটা বড়, কিন্তু মনটা বরাবরই ছোট! যাইহোক ভালোই হয়েছে আমাদের ছেলে আমাদের কাছে নিরাপদ থাক। ইরফানের এই স্ট্যাটাসের সঙ্গে একমত পোষণ করে সাধারণ মানুষও বলেছেন, আমাদের ঘরের ছেলে আমাদের কাছেই ভালো আছে। অনেকে এমনকি বিশ্বকাপে ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলার পরামর্শও দিয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...