স্ট্রোকে আক্রান্ত তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

প্রাইম বার্তা অনলাইন
০২ জানুয়ারি ২০২৬ ৫:০৬ পিএম
স্ট্রোকে আক্রান্ত তৌসিফ, পড়ে গিয়ে মাথায় ২৭ সেলাই

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গত ২৯ ডিসেম্বর হঠাৎ বাসায় অজ্ঞান হয়ে পড়ে যাওয়ায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্ট্রোক করেছেন। এই দুর্ঘটনায় তার মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে, যেখানে ২৭টি সেলাই পড়েছে।

নিজের অসুস্থতার বিষয়ে তৌসিফ জানান, আকস্মিকভাবে মাথা ঘুরে পড়ে যাওয়ায় তিনি প্রবল আঘাত পান। প্রথমে ধানমন্ডির সিটি হাসপাতাল এবং পরে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হওয়ার পর একদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে বাসায় ফিরে এসেছেন তিনি। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ, ফলে কাজ করতে না পেরে চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

এটিই প্রথম নয়, এর আগে ২০২২ সালের এপ্রিলে এবং ২০২৪ সালের অক্টোবরে দুইবার হার্ট অ্যাটাক করেছিলেন তৌসিফ। সুস্থ হওয়ার পর থেকেই ডাক্তারের পরামর্শে বাসায় বিশ্রাম নিচ্ছেন এই গায়ক। ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানের স্রষ্টা তৌসিফ গান লেখা, সুর ও সংগীতায়োজনেও পারদর্শী। তিনি সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...