দেবদাসের গানে নাচলেন ঋতুপর্ণা, নিন্দার ঝড় বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়

প্রাইম বার্তা অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩০ এএম
দেবদাসের গানে নাচলেন ঋতুপর্ণা, নিন্দার ঝড় বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্প্রতি একটি অনুষ্ঠানে মঞ্চে উঠেছিলেন। সেখানে তিনি বলিউড সুপারস্টার মাধুরী দীক্ষিতের বিখ্যাত গানের তালে নাচ পরিবেশ করেন। তবে সমালোচকদের প্রশংসার বদলে তিনি পেয়েছেন তীব্র সমালোচনা। নেটিজেনদের একাংশ তার এই পারফরম্যান্সকে ব্যঙ্গ করে বিভিন্ন মন্তব্য করেছেন।

জানা গেছে, সেই অনুষ্ঠানে ‘দেবদাস’ সিনেমার জনপ্রিয় গান ‘ধাই সাম রোক লেই’-এর তালে নাচেন ঋতুপর্ণা। চন্দ্রমুখী লুকে গোলাপি রঙের লেহেঙ্গা এবং ফুলের বেণী পরে নিজেকে সাজিয়ে তোলেন তিনি। কিন্তু মাধুরীর মতো করে নাচের স্টেপগুলো ফুটিয়ে তুলতে ব্যর্থ হওয়ায় এবং পর্যাপ্ত অনুশীলনের অভাব থাকায় তা নেতিবাচক আলোচনার জন্ম দেয়।

ভাইরাল হওয়া ভিডিওটির নিচে কেউ কেউ মন্তব্য করেছেন, মনে হচ্ছে মিসো থেকে অর্ডার করা মাধুরী দীক্ষিত। অন্যদিকে কেউ বলেছেন, একটা মাস্টারপিসের পিন্ডি চটকানোর দরকার কী ছিল। আবার কেউ কেউ এটিকে টাকার অপচয় বলেও অভিহিত করেছেন। এই ধরনের পাবলিক রিয়েকশন নিয়ে এখন আলোচনা চলছে টলিউড পাড়ায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...