অস্কারের পর হলিউড ওয়াক অব ফেমে সম্মানিত মিশেল ইয়ো
বিশ্বচলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার জয়ের পর এবার হলিউড ওয়াক অব ফেমে স্থায়ী আসন পেলেন প্রবীণ অভিনেত্রী মিশেল ইয়ো। গত ১৮ ফেব্রুয়ারি বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড বুলেভারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার নামের তারকা খচিত ফলক উন্মোচন করা হয়।
চার দশকের ক্যারিয়ারে ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার মাধ্যমে ২০২৩ সালে শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জেতেন তিনি। এছাড়াও ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘ক্রেজি রিচ এশিয়ানস’ এবং ‘উইকড’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন মিশেল। অনুষ্ঠানে তিনি তার দুই প্রিয় নির্মাতা জন এম চু এবং আং লি-এর প্রতি কৃতজ্ঞতা জানান। আং লি-এর সম্পর্কে তিনি উল্লেখ করেন, সিনেমায় তাকে কেবল একজন অ্যাকশন হিরো হিসেবে না দেখে একজন দক্ষ অভিনেত্রী হিসেবে উপস্থাপনের কৃতিত্ব এই পরিচালকের।
১৯৮৩ সালে ‘মিস মালয়েশিয়া’ খেতাব জয়ের মাধ্যমেই শোবিজ অঙ্গনে পা রাখেন এই তারকা। ক্যারিয়ারের শুরুর দিকে হংকং ইন্ডাস্ট্রিতে কাজ করার সময় স্টান্ট দৃশ্যে নিজেই অংশ নিতেন তিনি। জ্যাকি চ্যানের মতো মহাতারকার সঙ্গে কাজ করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।
সম্পর্কিত খবর
টাকা না হলে ভোরে ওঠেন না প্রিয়াংকা, জানুন তার গোপন…
বিশ্বকাপে শাকিরার সঙ্গে যে তরুণ, ভাইরাল ছেলের চুমু
তিশা-সামিয়ার ‘চড়’ বিতর্কে সতর্ক বার্তা দিলো শিল্পী সংঘ
পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন তানহা তাসনিয়া ও স্বামী অভি
এক কথায় রাগ প্রকাশ অমিতাভর, কারণ নিয়ে জল্পনা
ছেলের ওপর হামলার ঘটনায় মুখ খুললেন মনিরা মিঠু

আরও পড়ুন