ভ্যালেন্টাইনে সালমানের রোম্যান্স, চিত্রাঙ্গদার সঙ্গে ভাইরাল ‘ম্যায় হুঁ’

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৪৬ পিএম
ভ্যালেন্টাইনে সালমানের রোম্যান্স, চিত্রাঙ্গদার সঙ্গে ভাইরাল ‘ম্যায় হুঁ’

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খানকে একেবারে ভিন্ন মেজাজে দেখা গেল। তার আপকামিং সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’-এর নতুন গান ‘ম্যায় হুঁ’-এর মাধ্যমে ভক্তদের চমকে দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এই গানে বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে রোমান্টিক রসায়নে মজেছেন ষাটোর্ধ্ব এই তারকা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মুক্তি পাওয়া গানটিতে সালমানকে কর্নেল বিকুমল্লা সন্তোষ চরিত্রে দেখা যাচ্ছে। গানের দৃশ্যকল্পে জওয়ানের পোশাকেই অন্য নায়িকার বাহুডোরে হাজির হয়েছেন তিনি। একটি দৃশ্যে চিত্রাঙ্গদার সঙ্গে একই চাদরে রোম্যান্স করতে দেখা যায় তাকে। আগের টিজারে লাদাখ সীমান্তে শত্রুপক্ষের সঙ্গে তুমুল লড়াই করা এই সেনা কর্মকর্তার কোমল অবতার এবার ফুটে উঠেছে এই ট্র্যাকে।

সিনেমাটির আগের ঝলকগুলোতে তাকে হিংস্র যোদ্ধা হিসেবে দেখানো হলেও ভ্যালেন্টাইন ডে-তে ভক্তরা তাকে রোমান্টিক অবতারেই বেশি পছন্দ করছেন। গত ডিসেম্বরে মুক্তি পাওয়া টিজারে এক হাতে গাছের গুঁড়ি নিয়ে লড়াই করতে দেখা গেলেও এই গান প্রমাণ করল, সালমান খান এখনো রোমান্সের জাদুকর। ভক্তদের মতে, প্রেমের বিষয়টি ফুটিয়ে তুলতে বলিউডের অন্য দুই ‘খান’-কেও টেক্কা দিচ্ছেন এই জনপ্রিয় অভিনেতা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...