আমিরের আমন্ত্রণে মুর্শিদাবাদে আরিজিত, ‘এক দিন’-এর গান নিয়ে চমক

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭ এএম
আমিরের আমন্ত্রণে মুর্শিদাবাদে আরিজিত, ‘এক দিন’-এর গান নিয়ে চমক

সাই পল্লবী এবং জুনায়েদ খান অভিনীত আসন্ন সিনেমা ‘এক দিন’ নিয়ে দর্শকদের উৎসাহ এখন তুঙ্গে। আগামী ১ মে মুক্তি পাওয়া এই ছবির প্রযোজনায় আছেন আমির খান এবং মনসুর খান। এরই মধ্যে সিনেমাটির জন্য বড় চমক দিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানটি। জানা গেছে, এই ছবিতে গান গেয়েছেন দেশের জনপ্রিয় গায়ক আরিজিৎ সিং। এমনকি তাঁকে রেকর্ডিং রুমে পাওয়ার জন্য আমির খান নিজেই হাজির হন আরিজিৎের শহর মুর্শিদাবাদের জিয়াগঞ্জে।

সম্প্রতি প্লেব্যাক গায়ন থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আরিজিৎ। এরই মধ্যে তাঁর বাড়িতে আমির খানের সফর নিয়ে নানা জল্পনা তৈরি হয়। তবে আমির খান প্রোডাকশনস জানিয়েছে, ‘এক দিন’-এর গানের জন্যই আরিজিৎের সঙ্গে কাজ করেছেন তারা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, গানের জন্য হৃদয় উজাড় দেওয়ার জন্য গায়ককে ধন্যবাদ জানানো হয়েছে।

সুনীল পাণ্ডে পরিচালিত এই সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন সাই পল্লবী ও জুনায়েদ খান। টিজারে তাদের মিষ্টি রসায়ন দর্শকদের নজর কেড়েছে ইতিমধ্যেই। এছাড়াও দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন আমির খান ও মনসুর খান। ‘কেয়ামত সে কেয়ামত তক’ এবং ‘জো জিতা ওহি সিকান্দার’-এর মতো সুপারহিট সিনেমার পর তাদের এই নতুন উদ্যোগ নিয়ে রয়েছে প্রচুর আগ্রহ।

আমির খান, মনসুর খান এবং অপর্ণা পুরোহিত প্রযোজিত এই ম্যাজিকাল রোম্যান্সধর্মী ছবিটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে আসছে। আরিজিৎ সিংয়ের কণ্ঠের জাদু এই সিনেমাকে কতটা উচ্চতায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...