শান্তিনিকেতন সফর শেষে অসুস্থ সুদেষ্ণা, আইসিইউতে ভর্তি

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৬:৩৩ এএম
শান্তিনিকেতন সফর শেষে অসুস্থ সুদেষ্ণা, আইসিইউতে ভর্তি

খাদ্য বিষক্রিয়ার কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন খ্যাতনামা ভারতীয় নির্মাতা ও অভিনেত্রী সুদেষ্ণা রায়। শান্তিনিকেতন থেকে ফেরার পর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে আইসিইউতে।

সুদেষ্ণার সহকর্মী অভিজিৎ গুহ জানান, গত ২২ ডিসেম্বর শান্তিনিকেতনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যান তারা। সেখান থেকে ফেরার পর শুক্রবার রাত থেকেই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, ফুড পয়জনিংয়ের কারণে তার রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়, যার প্রভাবে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি থাকায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

তবে এখন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে শিগগিরই আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তর করা হবে। এর আগে চলতি বছর সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত ‘আপিস’ ছবিটি মুক্তি পায়, যেখানে সুদীপ্তা চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য অভিনয় করেছিলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...