আগামীকাল জকসু নির্বাচন, সকাল সাড়ে ৮টায় শুরু হবে ভোটগ্রহণ
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক থাকলেও ওই দিন ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভায় তা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরবর্তীতে ৬ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়। এবার শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র ১ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক ও কর্মকর্তাদের আইডি কার্ড সাথে রেখে ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে।
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রতি ১০০ জন শিক্ষার্থীর বিপরীতে একটি করে বুথ রাখা হবে। ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত ফলাফল গণনা করা হবে।
সম্পর্কিত খবর
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন…
জাবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভিসি-প্রোভিসির পদত্যাগ দাবি
অভিযোগের মাঝেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন
চানখারপুলে ঢাকা কলেজ বাসে হামলা, বোরহান উদ্দিনের ছাত্রদের অভিযোগ
জকসু নির্বাচন: গত তিন ঘণ্টায় হতাশাজনক ভোটার উপস্থিতি
জকসু নির্বাচন স্বচ্ছ করতে মক ভোটিং ভুল নিয়ে বিভ্রান্তির সুযোগ…

আরও পড়ুন

আগামীকাল জকসু নির্বাচন, সকাল সাড়ে ৮টায় শুরু হবে ভোটগ্রহণ
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঠিক থাকলেও ওই দিন ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভায় তা স্থগিত করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরবর্তীতে ৬ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়। এবার শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র ১ নম্বর গেট দিয়ে প্রবেশ এবং ২ ও ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক ও কর্মকর্তাদের আইডি কার্ড সাথে রেখে ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে।
নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রতি ১০০ জন শিক্ষার্থীর বিপরীতে একটি করে বুথ রাখা হবে। ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনের মাধ্যমে দ্রুত ফলাফল গণনা করা হবে।
সম্পর্কিত খবর
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক…
জাবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভিসি-প্রোভিসির পদত্যাগ দাবি
অভিযোগের মাঝেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম জকসু নির্বাচন
চানখারপুলে ঢাকা কলেজ বাসে হামলা, বোরহান উদ্দিনের ছাত্রদের…
জকসু নির্বাচন: গত তিন ঘণ্টায় হতাশাজনক ভোটার উপস্থিতি
জকসু নির্বাচন স্বচ্ছ করতে মক ভোটিং ভুল নিয়ে…