স্বচ্ছ ও শান্তিপূর্ণ জকসু ভোটের দাবি শিবির প্যানেলের
দীর্ঘ দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, ভোটগ্রহণের পূর্বেই পোলিং এজেন্টদের কার্ড এবং প্রার্থীদের পৃথক পরিচয়পত্র দিতে হবে, যাতে ভোটকেন্দ্রে প্রার্থীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা বিএনসিসি বা অন্য কোনো সংগঠনকে ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন তিনি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষকদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিচয় যাচাই এবং লিফলেট বিতরণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা মানার ওপর জোর দেন রিয়াজুল। তিনি সংবাদকর্মীদের কার্ডে ছবি থাকা বাধ্যতামূলক করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ভয়ভীতি ছাড়াই ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও বুলিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করে ফলাফল প্রকাশে পূর্ণ স্বচ্ছতা অবলম্বনের দাবি জানান এই প্যানেলের প্রার্থী।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন

স্বচ্ছ ও শান্তিপূর্ণ জকসু ভোটের দাবি শিবির প্যানেলের
দীর্ঘ দুই দশক পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তাদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, ভোটগ্রহণের পূর্বেই পোলিং এজেন্টদের কার্ড এবং প্রার্থীদের পৃথক পরিচয়পত্র দিতে হবে, যাতে ভোটকেন্দ্রে প্রার্থীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা বিএনসিসি বা অন্য কোনো সংগঠনকে ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন তিনি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষকদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিচয় যাচাই এবং লিফলেট বিতরণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা মানার ওপর জোর দেন রিয়াজুল। তিনি সংবাদকর্মীদের কার্ডে ছবি থাকা বাধ্যতামূলক করার পাশাপাশি উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ভয়ভীতি ছাড়াই ভোট দেওয়ার সুযোগ সৃষ্টির আহ্বান জানান। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও বুলিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করে ফলাফল প্রকাশে পূর্ণ স্বচ্ছতা অবলম্বনের দাবি জানান এই প্যানেলের প্রার্থী।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…