টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের পিঠা উৎসবে মুখর ক্যাম্পাস
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী পিঠা উৎসব। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া এই উৎসব চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। স্থানীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢল নামে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করেন।
উৎসবে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী রনি আহমেদ বলেন, ক্যাম্পাসে এমন সাংস্কৃতিক আয়োজন খুবই বিরল। স্টলগুলোতে নানা ধরনের পিঠা থাকায় শিক্ষার্থীরা অনেক আনন্দ পাচ্ছে। পড়াশোনার চাপে বাড়ি ফিরতে না পারা শিক্ষার্থী আল আলামিন জানান, পরিবার থেকে দূরে থাকলেও এই পিঠা উৎসব শীতের সময়টাকে রঙিন করে তুলেছে। বন্ধুদের সাথে ঘুরতে ও পিঠা খেতে এসে তারা মুখরিত হয়েছেন।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন

টিএসসিতে ছাত্র অধিকার পরিষদের পিঠা উৎসবে মুখর ক্যাম্পাস
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসিতে শুরু হয়েছে দু’দিনব্যাপী পিঠা উৎসব। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় শুরু হওয়া এই উৎসব চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। স্থানীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢল নামে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ডাকসু ভিপি সাদিক কায়েম এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করেন।
উৎসবে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী রনি আহমেদ বলেন, ক্যাম্পাসে এমন সাংস্কৃতিক আয়োজন খুবই বিরল। স্টলগুলোতে নানা ধরনের পিঠা থাকায় শিক্ষার্থীরা অনেক আনন্দ পাচ্ছে। পড়াশোনার চাপে বাড়ি ফিরতে না পারা শিক্ষার্থী আল আলামিন জানান, পরিবার থেকে দূরে থাকলেও এই পিঠা উৎসব শীতের সময়টাকে রঙিন করে তুলেছে। বন্ধুদের সাথে ঘুরতে ও পিঠা খেতে এসে তারা মুখরিত হয়েছেন।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…