৫০তম বিসিএসে আবেদন ২.৯১ লাখ, বদলালো নম্বর বণ্টন

প্রাইম বার্তা অনলাইন
০৫ জানুয়ারি ২০২৬ ৫:১০ পিএম
৫০তম বিসিএসে আবেদন ২.৯১ লাখ, বদলালো নম্বর বণ্টন

সরকারি চাকরির স্বপ্ন দেখা প্রায় তিন লাখ প্রার্থীর আবেদনের মধ্য দিয়ে ৫০তম বিসিএসের আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। গত ৩১ ডিসেম্বর আবেদনের মেয়াদ শেষ হলেও চূড়ান্ত হিসাবে দেখা গেছে মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন ফরম জমা দিয়েছেন। এবার ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০টি পদে নিয়োগ দেওয়া হবে।

সোমবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানিয়েছে, এবার ১ হাজার ৭৫৫টি ক্যাডার এবং ৩৯৫টি নন-ক্যাডার পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে কয়েকটি নতুন পদ যুক্ত করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি এখন চলছে। এবারের পরীক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কমিশন, তা হলো প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বণ্টন।

নতুন বণ্টন অনুযায়ী বাংলা, ইংরেজি ও বাংলাদেশ বিষয়াবলি থেকে ৫ নম্বর করে কমানো হয়েছে। বিপরীতে আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি এবং নৈতিকতা ও সুশাসন বিষয়ের নম্বর বৃদ্ধি করা হয়েছে। ভূগোল, বিজ্ঞান, কম্পিউটার ও মানসিক দক্ষতার নম্বর অপরিবর্তিত রয়েছে। এর ফলে প্রশ্নের ধরন পাল্টে যাওয়ায় পরীক্ষার্থীদের নতুনভাবে প্রস্তুতি নিতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...