খালেদা জিয়ার স্মরণে ঢাবিতে শোকবই, স্বাক্ষরের সুযোগ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোকবই খোলা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই শোকবই উন্মুক্ত করা হয়, যা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।
প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই শোকবইটি রাখা হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শোকবইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়াও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বইতে স্বাক্ষর করে শ্রদ্ধা জানান।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন স্তরের শিক্ষাবিদরাও শোকবইয়ে স্বাক্ষর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন
খালেদা জিয়ার স্মরণে ঢাবিতে শোকবই, স্বাক্ষরের সুযোগ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোকবই খোলা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই শোকবই উন্মুক্ত করা হয়, যা আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।
প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই শোকবইটি রাখা হয়েছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শোকবইয়ে স্বাক্ষর করেছেন। এছাড়াও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বইতে স্বাক্ষর করে শ্রদ্ধা জানান।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, সিনেট ও সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন স্তরের শিক্ষাবিদরাও শোকবইয়ে স্বাক্ষর করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…