সময়মত বৃত্তি না দিলে জবি প্রশাসনের পদত্যাগের হুঁশিয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি বিতরণ না করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে। রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ অভিযোগ করেন, সরকার এই বৃত্তির জন্য প্রতিশ্রুতি দিলেও প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। বাস্তবে এখনো টাকা ছাড় হয়নি, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান প্রশাসন যদি দ্রুত এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করা উচিত। প্রয়োজনে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে অর্থ আটকে থাকা স্থানে গিয়েই অধিকার আদায় করা হবে বলেও তিনি জানান।

এ সময় সংগঠনের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ উপস্থিত হয়ে বলেন, আবাসন সংকট এবং জকসু নির্বাচন যতটাই গুরুত্বপূর্ণ, সম্পূরক বৃত্তি সহস্রাধিক দরিদ্র শিক্ষার্থীর জন্য তার চেয়েও বেশি প্রয়োজন। তিন হাজার টাকার এই সহায়তা অনেকের মাসিক খরচের একটি বড় অংশ মেটাতে সাহায্য করে। তাই অবিলম্বে এই বৃত্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন
সময়মত বৃত্তি না দিলে জবি প্রশাসনের পদত্যাগের হুঁশিয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি বিতরণ না করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পদত্যাগ করতে হবে। রোববার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফয়সাল মুরাদ অভিযোগ করেন, সরকার এই বৃত্তির জন্য প্রতিশ্রুতি দিলেও প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে। বাস্তবে এখনো টাকা ছাড় হয়নি, যা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান প্রশাসন যদি দ্রুত এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়, তবে তাদের পদত্যাগ করা উচিত। প্রয়োজনে সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ করে অর্থ আটকে থাকা স্থানে গিয়েই অধিকার আদায় করা হবে বলেও তিনি জানান।

এ সময় সংগঠনের মুখ্য সংগঠক ফেরদৌস শেখ উপস্থিত হয়ে বলেন, আবাসন সংকট এবং জকসু নির্বাচন যতটাই গুরুত্বপূর্ণ, সম্পূরক বৃত্তি সহস্রাধিক দরিদ্র শিক্ষার্থীর জন্য তার চেয়েও বেশি প্রয়োজন। তিন হাজার টাকার এই সহায়তা অনেকের মাসিক খরচের একটি বড় অংশ মেটাতে সাহায্য করে। তাই অবিলম্বে এই বৃত্তির ব্যবস্থা করার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…