যারা খুনের বিচার করবে না তাদের ভোট নয়: জুমা

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ২:০৫ পিএম
যারা খুনের বিচার করবে না তাদের ভোট নয়: জুমা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্পষ্ট অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনীম জুমা। তিনি জানান, ভোটাররা এমন প্রার্থীকেই তাদের ভোট দেবেন, যিনি ক্ষমতায় এসে বিগত দিনের সব গুম-খুন, শহীদ হাদি হত্যাকাণ্ড এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে এসব কথা বলেন এই ছাত্রনেত্রী। তিনি নির্বাচনের স্বার্থে মুখে কুলুপ এঁটে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, কেউ ভোটের আশায় সত্য কথা বলা বন্ধ করবেন না। জুমা প্রশ্ন রাখেন, যাদের জন্য জুলাই আন্দোলনের পরও তার ভাইকে প্রাণ দিতে হয়েছে, তাদের ক্ষমা করা কি সম্ভব? তার ভাষ্যমতে, গত দুই মাসে জুলাই আন্দোলনের অনেক খুনিকে ছেড়ে দেওয়া হয়েছে, অথচ যাদের রাজনৈতিক প্রভাব কম তাদেরই এখন আইনের আওতায় আনা হচ্ছে।

জুমা স্পষ্ট করে জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কোনোভাবেই দমন করা যাবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে ব্যক্তি জুলাইয়ের আন্দোলনকে টিকিয়ে রেখেছেন তাকে হত্যা করা সম্ভব নয় এবং প্রতিটি পদক্ষেপে এর প্রভাব অনুভূত হবে। তিনি আরও জানান, বিরোধী দলে থাকলেও যেন আওয়াজ তুলে থাকে এবং ক্ষমতায় গেলে বিচার কার্যকর করে- এমন প্রতিশ্রুতিই জনগণ খুঁজছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...