বেসরকারি স্কুলে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি শিগগির
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রায় ৬৮ হাজার শূন্যপদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হলেও পদের সংখ্যা নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। এ কারণে এনটিআরসিএ তথ্য সংশোধন করে পুনরায় আবেদন করেছে। রোববার অফিস শুরু হলে ফাইলটি পুনরায় উপস্থাপন করা হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত অনুমোদন আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে, শূন্য পদের সঠিকতা যাচাইয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠায় কর্তৃপক্ষ। ওই তিন অধিদপ্তরের যাচাই-বাছাই শেষে প্রায় ৬৮ হাজার পদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে নিয়োগ প্রক্রিয়া।
সম্পর্কিত খবর
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ে মূল্যায়ন…
জাবিপ্রবিতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে ভিসি-প্রোভিসির পদত্যাগ দাবি

আরও পড়ুন

বেসরকারি স্কুলে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি শিগগির
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রায় ৬৮ হাজার শূন্যপদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি দেওয়া হলেও পদের সংখ্যা নিয়ে কিছু জটিলতা দেখা দেয়। এ কারণে এনটিআরসিএ তথ্য সংশোধন করে পুনরায় আবেদন করেছে। রোববার অফিস শুরু হলে ফাইলটি পুনরায় উপস্থাপন করা হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই চূড়ান্ত অনুমোদন আসার সম্ভাবনা রয়েছে।
এর আগে, শূন্য পদের সঠিকতা যাচাইয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদরাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠায় কর্তৃপক্ষ। ওই তিন অধিদপ্তরের যাচাই-বাছাই শেষে প্রায় ৬৮ হাজার পদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু মন্ত্রণালয়ের চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে নিয়োগ প্রক্রিয়া।
সম্পর্কিত খবর
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…
পাংশায় শাপলা কাব ও পিএস অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক…