সাত দফা দাবিতে সরব ইবি ছাত্রদল, বছরজুড়ে সামাজিক কর্মকাণ্ড

প্রাইম বার্তা অনলাইন
০৩ জানুয়ারি ২০২৬ ১২:৪৭ এএম
সাত দফা দাবিতে সরব ইবি ছাত্রদল, বছরজুড়ে সামাজিক কর্মকাণ্ড

২০২৫ সাল জুড়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল ক্যাম্পাসে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করেছে। শিক্ষার্থীদের অধিকার আদায়, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে সোচ্চার অবস্থানের মাধ্যমে সংগঠনটি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

বছরের শুরু থেকেই আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। পরীক্ষার ফি ও চিকিৎসা সহায়তার পাশাপাশি সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতেও কাজ করেছে তারা। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন এবং রমজান মাসে বৃহৎ পরিসরে গণইফতার ও কোরআন তেলাওয়াত মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করা হয় এবং উপাচার্য বরাবর প্রশাসনিক সেবা সহজীকরণ ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সাত দফা স্মারকলিপি প্রদান করে ছাত্রদল।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। ইবি ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ছাত্রদল সোচ্চার থাকবে। আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, সন্ত্রাস ও বিশৃঙ্খলামুক্ত ক্যাম্পাস এবং নিষিদ্ধ সংগঠনের পুনর্বাসন প্রতিরোধে তারা আপসহীন। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...