খালেদা জিয়ার অবদান ছাড়া জবি কল্পনাই সম্ভব নয়: রেজাউল করিম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত এক দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, তাঁর অবদানের কারণেই বিশ্ববিদ্যালয়টির আজকের অবস্থান। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত এই নেত্রীকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করেন উপাচার্য। তিনি উল্লেখ করেন, দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। পঁচাত্তর পরবর্তী জাতীয় ঐক্যের ধারাকে তিনি যেভাবে এগিয়ে নিয়েছেন তা প্রশংসনীয়। সততা ও দৃঢ়তার প্রতীক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার আমৃত্যু তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকও এতে অংশ নেন। তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষের নেতা ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন আলোচনা সঞ্চালনা করেন এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র খতিব মো. ছালাহ উদ্দিন। এসময় প্রক্টর, ট্রেজারারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন
খালেদা জিয়ার অবদান ছাড়া জবি কল্পনাই সম্ভব নয়: রেজাউল করিম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আয়োজিত এক দোয়া মাহফিলে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেছেন, তাঁর অবদানের কারণেই বিশ্ববিদ্যালয়টির আজকের অবস্থান। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রয়াত এই নেত্রীকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে অভিহিত করেন উপাচার্য। তিনি উল্লেখ করেন, দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। পঁচাত্তর পরবর্তী জাতীয় ঐক্যের ধারাকে তিনি যেভাবে এগিয়ে নিয়েছেন তা প্রশংসনীয়। সততা ও দৃঢ়তার প্রতীক হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার আমৃত্যু তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকও এতে অংশ নেন। তারা বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষের নেতা ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন আলোচনা সঞ্চালনা করেন এবং মোনাজাত পরিচালনা করেন মসজিদের সিনিয়র খতিব মো. ছালাহ উদ্দিন। এসময় প্রক্টর, ট্রেজারারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…