রাবি শিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মুজাহিদ, সম্পাদক মেহেদী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুজাহিদ ফয়সালকে সভাপতি এবং মেহেদী হাসানকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোট গণনায় বিজয়ী হয়ে মুজাহিদ ফয়সাল শপথ নেন এবং সদস্যদের পরামর্শক্রমে মেহেদী হাসানকে সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ দেন। মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে এমফিল গবেষণারত। এর আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন
রাবি শিবিরের নতুন কমিটি ঘোষণা: সভাপতি মুজাহিদ, সম্পাদক মেহেদী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুজাহিদ ফয়সালকে সভাপতি এবং মেহেদী হাসানকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালটের মাধ্যমে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোট গণনায় বিজয়ী হয়ে মুজাহিদ ফয়সাল শপথ নেন এবং সদস্যদের পরামর্শক্রমে মেহেদী হাসানকে সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ দেন। মুজাহিদ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে এমফিল গবেষণারত। এর আগে তিনি সংগঠনটির সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন। অপরদিকে নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল মেহেদী হাসান আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ইব্রাহিম হোসেন, সদ্য বিদায়ী সভাপতি মোস্তাকুর রহমান জাহিদসহ বিশিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…