রাবি ছাত্রী পুষ্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের নির্দেশ
রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় অবস্থিত একটি ছাত্রীনিবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী লামিসা নওরিন পুষ্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীকে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উদ্ধার করা হয়।
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। আশপাশের বাসিন্দারা ঘটনাটি টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুষ্পিতার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায় এবং তার পিতার নাম মুহাম্মদ কুদরাত উল্লাহ বিপ্লব।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং গ্রামের বাড়িতে দাফন করা হবে।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন
রাবি ছাত্রী পুষ্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের নির্দেশ
রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় অবস্থিত একটি ছাত্রীনিবাস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী লামিসা নওরিন পুষ্পিতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ওই শিক্ষার্থীকে বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে উদ্ধার করা হয়।
মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। আশপাশের বাসিন্দারা ঘটনাটি টের পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুষ্পিতার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলায় এবং তার পিতার নাম মুহাম্মদ কুদরাত উল্লাহ বিপ্লব।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং গ্রামের বাড়িতে দাফন করা হবে।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…