জকসু ভোট: ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে অনুমতিতে ক্ষোভ

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৪ পিএম
জকসু ভোট: ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে অনুমতিতে ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আগামীকাল ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের আগের দিন সোমবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা পর্যবেক্ষক হিসেবে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

এর আগে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কোনো বহিরাগত বা রাজনৈতিক নেতাকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে হঠাৎ এই সিদ্ধান্ত বদলানোর কারণ স্পষ্ট করেননি প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, কিছু সংগঠন আবেদন করেছে এবং বিষয়টি বিবেচনা করা হচ্ছে। কোন কোন সংগঠন এই আবেদন করেছে তাও প্রকাশ করেননি তিনি।

নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বেশ কয়েকজন প্রার্থী। ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস শেখ বলেন, তারা আগে জানতেন ভোটার নয় এমন কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। বর্তমান শিক্ষার্থীরা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেই যথেষ্ট। অন্যদিকে, স্বতন্ত্র আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী সানি মনে করেন, বাইরের নেতাদের প্রবেশাধিকার স্বতন্ত্র প্রার্থীদের জন্য হুমকির কারণ হতে পারে। এতে শিক্ষার্থীরা প্রভাবিত হওয়ার পাশাপাশি নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ারও আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...