জকসু নির্বাচনের সুষ্ঠু আয়োজনে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ জবির
আগামীকাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার বিকেল সাড়ে ৩টার মধ্যে ক্যাম্পাস খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর কোনো সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করতে পারবেন না।
নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের নির্দেশনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে ডোপ টেস্ট, মনোনয়ন বাছাই ও প্রচারণাসহ বিভিন্ন পর্যায় সম্পন্ন হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে। এদিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে, তবে প্রয়োজনে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকতে পারে। শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রশাসনের এই বিধিনিষেধ সবার জন্য বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার গ্রহণ করলেন…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” — ববি হাজ্জাজ
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায় বায়ুদূষণ ও…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান রাইটস সোসাইটি

আরও পড়ুন
জকসু নির্বাচনের সুষ্ঠু আয়োজনে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ জবির
আগামীকাল ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার বিকেল সাড়ে ৩টার মধ্যে ক্যাম্পাস খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর কোনো সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করতে পারবেন না।
নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের নির্দেশনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে ডোপ টেস্ট, মনোনয়ন বাছাই ও প্রচারণাসহ বিভিন্ন পর্যায় সম্পন্ন হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ধাপ সম্পন্ন হবে। এদিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে, তবে প্রয়োজনে তা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকতে পারে। শান্তিপূর্ণ ভোট আয়োজনে প্রশাসনের এই বিধিনিষেধ সবার জন্য বাধ্যতামূলক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্পর্কিত খবর
মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে দেশ সেরা কর্মচারীর পুরষ্কার…
ডিগ্রির ব্যবসা নয়, দক্ষতাভিত্তিক শিক্ষাই হবে ভবিষ্যৎ” —…
৪৭তম বিসিএস: চলতি সপ্তাহেই প্রকাশ হতে পারে ফলাফল
জাপানের সাথে যৌথ গবেষণায় জোর ঢাবি উপাচার্যের, আলোচনায়…
শান্তির ডাকে হবিগঞ্জে শিশুদের যুদ্ধবিরোধী গণস্বাক্ষর
পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিলো জবি হিউম্যান…