জকসু নির্বাচনে ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ রুট প্ল্যান

প্রাইম বার্তা অনলাইন
২৯ ডিসেম্বর ২০২৫ ৩:১৬ পিএম
জকসু নির্বাচনে ভোটারদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ রুট প্ল্যান

আগামী ৩০ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ পরিবহন ব্যবস্থা গ্রহণ করেছে। উপাচার্য অধ্যাপক রেজাউল করিমের নির্দেশনায় সোমবার (২৯ ডিসেম্বর) পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই রুট প্ল্যান ও সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শাহবাগ থেকে ক্যাম্পাসগামী বাসগুলোর মধ্যে রয়েছে অর্নিবান-২, উল্কা-৪, ধূমকেতু, কালিগঙ্গা, তুরাগ এবং উত্তরণ-২। অপরদিকে, ক্যাম্পাস থেকে শাহবাগের উদ্দেশ্যে ছেড়ে যাবে গোমতী, রজতরেখা, উত্তরণ-২, নোঙ্গর ও উল্কা-৪সহ আরও একটি বাস। যাত্রাবাড়ী রুটে ক্যাম্পাসে আসবে বিজয়-১, বিজয়-২ ও ঐতিহ্য, এবং ক্যাম্পাস থেকে যাত্রাবাড়ী যাবে পদ্মা, আড়িয়াল ও দ্বিতল বাসসহ আরও দুটি বাস। তবে ছাত্র-ছাত্রীদের নিয়মিত শাটল সার্ভিস এবং দুপুরের ট্রিপগুলো যথারীতি চলমান থাকবে।

এদিকে, আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সংসদ নির্বাচনের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে বুথ থাকবে এবং ভোটগ্রহণ শেষে ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে ফলাফল নির্ণয় করা হবে। এই নির্বাচনের ফলাফল ৩০ বা ৩১ ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...