জাপানি মেসির চোটে বড় ধাক্কা, ব্রাজিল ম্যাচে মাঠে নেই কুবো
হিউস্টনে আগামীকাল অনুষ্ঠেয় বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপান দলের সবচেয়ে বড় তারকা তাকেফুসা কুবোকে পাওয়া যাচ্ছে না। দলের প্রধান কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন যে, হাঁটুর চোটের কারণে ‘জাপানি মেসি’ খ্যাত এই উইঙ্গারকে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই খেলায় মাঠে নামানো হবে না।
২৫ বছর বয়সী এই ফুটবলার চলতি মাসের ১৪ তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান। এর প্রভাবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে—তিউনিসিয়া ও সুইডেনের বিরুদ্ধেও তাকে দলের বাইরে থাকতে হয়েছে।
রোববার অনুশীলনে দলের অন্য সতীর্থদের সাথে যোগ না দিয়ে কুবোকে একা দৌড়াতে দেখা গেছে। এরপরই সংবাদ মাধ্যমের সামনে এসে মরিয়াসু জানান, কুবো এখনও পুরোপুরি ফিট নন। তিনি বলেন, কুবো বর্তমানে শুধু ব্যক্তিগত ফিটনেস ও একা দৌড়ানোর অনুশীলন করছেন, তাই সোমবারের ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। জাপানি কোচ আরও জানান, তারা সবাই মিলে কুবোর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং খেলোয়াড়টিও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সম্পর্কিত খবর
বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
জাপানের বিপক্ষে নেইমার কতটুকু খেলবেন, জানালেন আনচেলত্তি
নটিংহাম টেস্টের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন স্টোকস
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যোগ করা সময়ে গোল পেল কানাডা
হ্যারি কেইনের গোলখরায় ঘানার জাদুকর, সমাধানে পেরুর শামানদের আচার
টোকিওর হারের প্রতিশোধ নিতে চায় ব্রাজিল, সতর্ত কোচ আনচেলত্তি

আরও পড়ুন

জাপানি মেসির চোটে বড় ধাক্কা, ব্রাজিল ম্যাচে মাঠে নেই কুবো
হিউস্টনে আগামীকাল অনুষ্ঠেয় বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে জাপান দলের সবচেয়ে বড় তারকা তাকেফুসা কুবোকে পাওয়া যাচ্ছে না। দলের প্রধান কোচ হাজিমে মরিয়াসু নিশ্চিত করেছেন যে, হাঁটুর চোটের কারণে ‘জাপানি মেসি’ খ্যাত এই উইঙ্গারকে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই খেলায় মাঠে নামানো হবে না।
২৫ বছর বয়সী এই ফুটবলার চলতি মাসের ১৪ তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পান। এর প্রভাবে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে—তিউনিসিয়া ও সুইডেনের বিরুদ্ধেও তাকে দলের বাইরে থাকতে হয়েছে।
রোববার অনুশীলনে দলের অন্য সতীর্থদের সাথে যোগ না দিয়ে কুবোকে একা দৌড়াতে দেখা গেছে। এরপরই সংবাদ মাধ্যমের সামনে এসে মরিয়াসু জানান, কুবো এখনও পুরোপুরি ফিট নন। তিনি বলেন, কুবো বর্তমানে শুধু ব্যক্তিগত ফিটনেস ও একা দৌড়ানোর অনুশীলন করছেন, তাই সোমবারের ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। জাপানি কোচ আরও জানান, তারা সবাই মিলে কুবোর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং খেলোয়াড়টিও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সম্পর্কিত খবর
বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
জাপানের বিপক্ষে নেইমার কতটুকু খেলবেন, জানালেন আনচেলত্তি
নটিংহাম টেস্টের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন স্টোকস
হ্যারি কেইনের গোলখরায় ঘানার জাদুকর, সমাধানে পেরুর শামানদের…
টোকিওর হারের প্রতিশোধ নিতে চায় ব্রাজিল, সতর্ত কোচ…