মাঠে নেমেই বিস্ময়! আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ১০:২৩ এএম
মাঠে নেমেই বিস্ময়! আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

নাইটক্লাব কেলেঙ্কারির জেরে সমালোচিত হওয়ার পর দলের সামনে ক্ষমা চেয়ে নটিংহাম টেস্টে নামা বেন স্টোকস চতুর্থ দিনে সবাইকে চমকে দিয়েছেন। ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ড্রেসিংরুমে তিনি জানিয়ে দেন, চলতি টেস্টটিই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি। হঠাৎ এমন সিদ্ধান্তে ইংলিশ ক্রিকেটপ্রেমীরা রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছেন।

আবেগাপ্লুত হয়ে সতীর্থদের উদ্দেশ্যে স্টোকস বলেন, আগামী দুই দিন মাঠে নিজেদের সর্বস্ব উজাড় দিয়ে শেষ লড়াইটা লড়তে হবে। তার এই আবেগঘন বক্তব্য শেষ হলে খেলোয়াড় ও কোচিং স্টাফরা দাঁড়িয়ে তাকে করতালির মাধ্যমে শ্রদ্ধা জানান। অবশ্য এই অবসরের পেছনের কারণ নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।

২০১১ সালে অভিষেকের পর থেকে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই ইংল্যান্ডের হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন স্টোকস। ২০১৯ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৭৯টি ম্যাচে তিনি মোট ১১,২৯১ রান সংগ্রহ করেছেন এবং নিয়েছেন ৩৫২টি উইকেট। ইসিবি প্রধান রিচার্ড গুল্ড তার অবদানকে চিরস্মরণীয় বলে উল্লেখ করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...