সেপ্টেম্বরেই বিয়ে করছেন রোনালদো, ১০ বছর প্রেমের সমাপ্তি

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ৫:৩০ এএম
সেপ্টেম্বরেই বিয়ে করছেন রোনালদো, ১০ বছর প্রেমের সমাপ্তি

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। ২০১৬ সাল থেকে একসাথে থাকা এই জুটি আগামী সেপ্টেম্বর মাসে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছে।

রোনালদো ও জর্জিনার দুটি সন্তান রয়েছে এবং তারা রোনালদোর মোট পাঁচ সন্তানকে নিয়ে একসাথে সুখে শান্তিতে বসবাস করছেন। স্পেনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে এসেছে। যদিও এ বিষয়ে এখনো দাপ্তরিকভাবে কোনো মন্তব্য করেননি এই তারকা দম্পতি।

গত বছর আগস্টে জর্জিনাকে হীরার আংটি উপহার দিয়ে বিয়ের প্রস্তাব দেন রোনালদো। এর আগে এক সাক্ষাৎকারে রোনালদো মজা করে বলেছিলেন, বিশ্বকাপ ট্রফি হাতে তুলেই তিনি বিয়ে করবেন। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসায় তাদের ভক্ত ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...