২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্ব: দর্শক ও গোলে রেকর্ড ভাঙলেন মেসি-রোনালদো

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুন ২০২৬ ২:২৩ এএম
২০২৬ বিশ্বকাপ গ্রুপ পর্ব: দর্শক ও গোলে রেকর্ড ভাঙলেন মেসি-রোনালদো

৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে একের পর এক নতুন রেকর্ডের সৃষ্টি করে। ১৭ দিন ধরে অনুষ্ঠিত ৭২টি ম্যাচ শেষে পর্দা নেমেছে গ্রুপ পর্বের। দর্শক উপস্থিতি এবং খেলোয়াড়দের ব্যক্তিগত সাফল্যের কারণে এবারের আসরটি ইতিমধ্যেই ফুটবল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।

দর্শক সংখ্যার রেকর্ডে এবার ভেঙেছে ১৯৯৪ সালের পুরনো রেকর্ড। গ্রুপ পর্ব শেষে মাঠে মোট ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জন দর্শক উপস্থিত হয়েছেন। এছাড়া মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়াম একমাত্র ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের স্বাদ পেয়েছে। তবে উদ্বোধনী লড়াইয়ে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে প্রথমবারের মতো তিনজনকে লাল কার্ড দেখতে হয়েছে।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবার নিজের নামের পাশে জুড়েছেন একাধিক রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোসাকে পেছনে ফেলেছেন। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের মধ্য দিয়ে সবচেয়ে বয়স্ক হ্যাটট্রিকার হিসেবেও নাম লিখিয়েছেন তিনি। এছাড়া জর্ডানের বিরুদ্ধে জয় তুলে নিয়ে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের মালিকও হয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। টানা সাত ম্যাচে গোলের মাধ্যমে তিনি ফন্টেইন ও জাইরজিনহোর যৌথ রেকর্ডও ভেঙেছেন।

অন্যদিকে, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোলের অনন্য রেকর্ড গড়েছেন। কুরাসাওয়ের দায়িত্বে থাকা ৭৮ বছর বয়সী ডিক অ্যাডভোকাট হয়েছেন সবচেয়ে বয়স্ক কোচ, আর তার দলের গোলরক্ষক এলয় রুম ইকুয়েডরের বিপক্ষে ৯০ মিনিটে ১৫টি সেভ করে নতুন রেকর্ড স্থাপন করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...