বিশ্বকাপ দেখতে উট বিক্রি, টেক্সাসে ভাইরাল জর্ডান ভক্ত
বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে নিজের প্রিয় পোষা উট বিক্রি করে দিলেন এক জর্ডানি সমর্থক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রায় ৭০ হাজার দর্শকের মধ্যে এই ভক্ত তার অদ্ভুত প্ল্যাকার্ড দিয়ে সবাইকে চমকে দেন। খেলার ৮০ মিনিটের আগে গ্যালারিতে ওই ব্যক্তিকে একটি পোস্টার হাতে দেখা যায়, যেখানে লেখা ছিল, টিকিট কেনার জন্য তারা তাদের উটটি বিক্রি করে দিয়েছেন।
প্ল্যাকার্ডের এক পাশে জর্ডানের পতাকা এবং অন্যপাশে সানগ্লাস পরা একটি উটের ছবি ছিল। উটের গলায় ঝোলানো কাগজে লেখা ছিল ‘ওর্থ ইট’। এর আগে মুসা আল তামারির গোলে উচ্ছ্বসিত হলেও শেষ পর্যন্ত মেসির তৃতীয় গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। এই নিয়ে টুর্নামেন্টে টানা তিনটি ম্যাচে হারল জর্ডান। অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হারার পর এই ম্যাচেও পরাজয় নিশ্চিত করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।
প্রসঙ্গত, টিকিটের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও আমেরিকার ভেন্যুগুলোতে দর্শক উপস্থিতি ছিল রেকর্ড সংখ্যক। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সর্বনিম্ন টিকিটের দাম ১২০ ডলার এবং সর্বোচ্চ ২৫০ ডলার দেখা গেছে। বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৭ লাখ টাকায়।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

বিশ্বকাপ দেখতে উট বিক্রি, টেক্সাসে ভাইরাল জর্ডান ভক্ত
বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে নিজের প্রিয় পোষা উট বিক্রি করে দিলেন এক জর্ডানি সমর্থক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রায় ৭০ হাজার দর্শকের মধ্যে এই ভক্ত তার অদ্ভুত প্ল্যাকার্ড দিয়ে সবাইকে চমকে দেন। খেলার ৮০ মিনিটের আগে গ্যালারিতে ওই ব্যক্তিকে একটি পোস্টার হাতে দেখা যায়, যেখানে লেখা ছিল, টিকিট কেনার জন্য তারা তাদের উটটি বিক্রি করে দিয়েছেন।
প্ল্যাকার্ডের এক পাশে জর্ডানের পতাকা এবং অন্যপাশে সানগ্লাস পরা একটি উটের ছবি ছিল। উটের গলায় ঝোলানো কাগজে লেখা ছিল ‘ওর্থ ইট’। এর আগে মুসা আল তামারির গোলে উচ্ছ্বসিত হলেও শেষ পর্যন্ত মেসির তৃতীয় গোলে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। এই নিয়ে টুর্নামেন্টে টানা তিনটি ম্যাচে হারল জর্ডান। অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হারার পর এই ম্যাচেও পরাজয় নিশ্চিত করে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা।
প্রসঙ্গত, টিকিটের দাম অনেক বেশি হওয়া সত্ত্বেও আমেরিকার ভেন্যুগুলোতে দর্শক উপস্থিতি ছিল রেকর্ড সংখ্যক। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সর্বনিম্ন টিকিটের দাম ১২০ ডলার এবং সর্বোচ্চ ২৫০ ডলার দেখা গেছে। বিশ্বকাপের ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিট বিক্রি হচ্ছে প্রায় সাড়ে ৭ লাখ টাকায়।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…