হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং ধসে বাংলাদেশ
টেস্ট ক্রিকেটে দুর্বল প্রতিপক্ষ হিসেবে পরিচিত জিম্বাবুয়ের বিরুদ্ধেও হারারে স্পোর্টস ক্লাব মাঠে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ দল। রোববার ম্যাচের প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা। দলীয় মাত্র ৩৬ রানের মধ্যে মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক সাজঘরে ফিরলেও মুমিনুল হক সৌরভ ও নাজমুল হোসেন শান্তর জুটি কিছুটা পরিস্থিতি সামাল দেয়। তৃতীয় উইকেটে তারা ৭৭ রানের জুটি গড়ে দলকে ১১৩ রানের মধ্যে দুই উইকেটে নিয়ে যান।
এরপর ঘন ঘন উইকেট হারিয়ে ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ২৭ রানের ব্যবধানে ৬টি উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ১১টি চার মেরে ফিফটি করা মুমিনুল ৮১ বলে ৬০ রান করে আউট হন। তার বিদায়ের পর অধিনায়ক শান্ত (১৯ রান), মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয় এবং অভিষেক ঘটা উইকেটকিপার অমিত হাসানরাও দ্রুত প্যাভিলিয়নে ফিরেন। দলীয় ১৪০ রানের মধ্যে তাইজুল ইসলাম আউট হলে অষ্টম উইকেটের পতন ঘটে।
সম্পর্কিত খবর
জিম্বাবুয়ের সামনে হারারেতে টাইগারদের ব্যাটিং বিপর্যয়
পরিসংখ্যান নয় মাথায়, মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি
বিশ্বকাপ দেখতে উট বিক্রি, টেক্সাসে ভাইরাল জর্ডান ভক্ত
নাঈম হাসানকে নির্যাতন: তদন্তে সত্যতা, তিন পুলিশের শাস্তির সুপারিশ
রোনালদোকে বিশ্রাম দেওয়ার যুক্তিকে ‘ছেলেমানুষি’ বললেন মার্টিনেজ
মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, পরিসংখ্যান নয় খেলাই মুখ্য

আরও পড়ুন

নাঈম হাসানকে নির্যাতন: তদন্তে সত্যতা, তিন পুলিশের শাস্তির…