মাত্র ৭ ম্যাচে রোনালদোর পুরো বিশ্বকাপ গোল ছাপিয়ে গেলেন মেসি

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৬:৫৬ পিএম
মাত্র ৭ ম্যাচে রোনালদোর পুরো বিশ্বকাপ গোল ছাপিয়ে গেলেন মেসি

ফুটবল বিশ্বে দশকের পর দশক ধরে চলা মেসি-রোনালদোর তুলনা এখন পরিসংখ্যানের বিচারে একপেশে হয়ে পড়েছে। ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের অর্জনকে ছাপিয়ে গেছে। মাত্র শেষ সাতটি ম্যাচে ১৩টি গোল করে আর্জেন্টাইন এই তারকা প্রমাণ করেছেন যে বিশ্বকাপের মঞ্চে তিনি এখন একক আধিপত্য বিস্তার করছেন।

২০০৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপ খেলা রোনালদোর ঝুলিতে রয়েছে মোট ১০টি গোল। স্পেন, ঘানা, উজবেকিস্তান, ইরান, উত্তর কোরিয়া এবং মরক্কোর বিরুদ্ধে তিনি এই গোলগুলো করেছেন। অপরদিকে, মেসি শুধুমাত্র তার শেজ সাতটি টানা বিশ্বকাপ ম্যাচে ১৩টি গোল করেছেন, যা রোনালদোর চেয়ে তিনটি বেশি। টানা সাত ম্যাচে গোল করার এই কীর্তি বিশ্বকাপের ইতিহাসে আগে কখনও ঘটেনি, এর আগে ফ্রান্সের জাস্ট ফঁতেঁ এবং ব্রাজিলের জাইরজিনিও একই রেকর্ড গড়েছিলেন।

বর্তমানে বিশ্বকাপে মেসির মোট গোল দাঁড়িয়েছে ১৯টি। ২০২২ সালে সাতটি এবং চলতি ২০২৬ আসরে এরই মধ্যে ছয়টি গোল করেছেন তিনি। পুরুষ ও নারী বিশ্বকাপ মিলিয়ে তিনি এখন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। একই সংখ্যক বিশ্বকাপ খেললেও এই বিশাল গোলের ব্যবধান দুই জেনারেশনের এই দুই মহাতারকার মধ্যে তুলনাটাকে এখন কার্যত একতরফা করে দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...