বিপিজিএ সভাপতি হলেন মোহাম্মদ ইউনূস, সম্পাদক সিফাত আহমেদ

প্রাইম বার্তা অনলাইন
২৮ জুন ২০২৬ ৪:২৫ পিএম
বিপিজিএ সভাপতি হলেন মোহাম্মদ ইউনূস, সম্পাদক সিফাত আহমেদ

দেশের পেশাদার গলফ অঙ্গনে নতুন নেতৃত্ব এসেছে। বাংলাদেশ পেশাদার গলফারস অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এই দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এবিএন ফরমুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী। এছাড়া সহ-সভাপতি হয়েছেন ডা. আফশান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল কবির।

কার্যনির্বাহী সদস্য হিসেবে মুহাম্মদ নজরুল ইসলাম, মো. শাখাওয়াত হোসেন সোহেল, ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম (অব.), বশির আহমেদ, আবুল কালাম আজাদ, মো. দুলাল হোসেন, শহিদ, মো. ইসমাইল হোসেন, মো. সাজিব আলী এবং নাদিম হোসান জায়গা পেয়েছেন। আগামী দুই বছর এই কমিটি দেশের পেশাদার গলফের উন্নয়নে কাজ করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...