স্কটল্যান্ডের বিপক্ষে নকআউট লড়াইয়ে ব্রাজিল, শুরুর একাদশে নেইমারহীন

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ৪:২২ এএম
স্কটল্যান্ডের বিপক্ষে নকআউট লড়াইয়ে ব্রাজিল, শুরুর একাদশে নেইমারহীন

স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত জটিল একটি সমীকরণ। শেষ ষোলোতে উঠার পথে এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠবে নাকি রানার্সআপ হিসেবে। তবে ম্যাচ শুরুর আগে দল ঘোষণায় চমক দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, স্টার ফরোয়ার্ড নেইমারকে রাখা হয়নি শুরুর একাদশে।

গুঞ্জন রয়েছে যে, দলের সঙ্গে অনুশীলন সেরে উঠলেও শুরু থেকেই তাকে ঝুঁকিতে না নিয়ে খেলার শেষ ৩০ মিনিটে মাঠে নামানো হতে পারে। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ম্যাচে রাফিনিয়াও খেলতে পারছেন না। হাইতির বিপক্ষে আগের ম্যাচে রাফিনিয়ার জায়গায় খেলা রায়ানকেই আজকের ম্যাচের জন্যও বেছে নিয়েছেন আনচেলত্তি। গত ম্যাচের তুলনায় শুধুমাত্র এই একটি পরিবর্তন নিয়েই আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

আজকের ম্যাচে ব্রাজিলের শুরুর একাদশে গোলপোস্টে আছেন আলিসন। রক্ষণভাগে দায়িত্বে থাকবেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস এবং ডগলাস সান্তোস। মাঝমাঠের দায়িত্ব সামলাবেন কাসেমিরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতা। আক্রমণভাগে রায়ান, মাতেউস কুনিয়া এবং ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে শক্তিশালী একাদশ সাজিয়েছে ব্রাজিল কোচিং স্টাফ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...