যেন জীবনের শেষ দিন: স্কটল্যান্ডের আগে নেইমারকে বাবার আবেগঘন বার্তা
দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তনের আগে ছেলেকে উজ্জীবিত করতে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার সিনিয়র। মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টের মাধ্যমে তিনি এই শুভকামনা জানান। এর আগে পায়ের পেশির চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে নেইমারের ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়। এতে ন্যারেশন হিসেবে ব্যবহার করা হয় একটি হৃদয়স্পর্শী বার্তা—এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন। নেইমারের বাবা লেখেন, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে এবং সৃষ্টিকর্তা তাদের এত দূর সাহায্য করেছেন। তিনি ছেলে ও ব্রাজিল দলের জন্য সৃষ্টিকর্তার কাছে মঙ্গল ও রক্ষা কামনা করেন।
গত তিন দিন ধরে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করে নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করেছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার সম্পূর্ণ ফিট এবং দারুণ অনুশীলন করেছে। মিয়ামির রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দল যখন মাঠে নামবে, তখন সবার নজর থাকবে চোটাক্রান্ত এই তারকার পারফরম্যান্সের দিকে।
সম্পর্কিত খবর
শোকে কাতর শোয়েব আখতার, প্রয়াত হলেন বড় ভাই শাহিদ
রোনালদোর জোড়া গোলে ধরাশায়ী উজবেকিস্তান, বিশ্বকাপে গড়লেন ৬ রেকর্ড
ফিফার লোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: তোপ লামের
গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-কানাডা, লড়াইয়ে বসনিয়া-কাতার
বিশ্বকাপ মিশনের মাঝেই ৩৯-এ পা মেসির, সতীর্থদের সাথে কেক কাটলেন
বিশ্বকাপের মাঝে ৩৯-এ মেসি, সতীর্থদের সাথে কেক কাটলেন আলবিসেলেস্তে

আরও পড়ুন

যেন জীবনের শেষ দিন: স্কটল্যান্ডের আগে নেইমারকে বাবার আবেগঘন বার্তা
দীর্ঘদিনের চোট কাটিয়ে বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তনের আগে ছেলেকে উজ্জীবিত করতে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার সিনিয়র। মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্টের মাধ্যমে তিনি এই শুভকামনা জানান। এর আগে পায়ের পেশির চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে নেইমারের ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়। এতে ন্যারেশন হিসেবে ব্যবহার করা হয় একটি হৃদয়স্পর্শী বার্তা—এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন। নেইমারের বাবা লেখেন, অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে এবং সৃষ্টিকর্তা তাদের এত দূর সাহায্য করেছেন। তিনি ছেলে ও ব্রাজিল দলের জন্য সৃষ্টিকর্তার কাছে মঙ্গল ও রক্ষা কামনা করেন।
গত তিন দিন ধরে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করে নিজেকে ম্যাচের জন্য প্রস্তুত করেছেন নেইমার। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার সম্পূর্ণ ফিট এবং দারুণ অনুশীলন করেছে। মিয়ামির রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল দল যখন মাঠে নামবে, তখন সবার নজর থাকবে চোটাক্রান্ত এই তারকার পারফরম্যান্সের দিকে।
সম্পর্কিত খবর
শোকে কাতর শোয়েব আখতার, প্রয়াত হলেন বড় ভাই…
রোনালদোর জোড়া গোলে ধরাশায়ী উজবেকিস্তান, বিশ্বকাপে গড়লেন ৬…
ফিফার লোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: তোপ লামের
গোলশূন্য সমতায় বিরতিতে সুইজারল্যান্ড-কানাডা, লড়াইয়ে বসনিয়া-কাতার
বিশ্বকাপ মিশনের মাঝেই ৩৯-এ পা মেসির, সতীর্থদের সাথে…
বিশ্বকাপের মাঝে ৩৯-এ মেসি, সতীর্থদের সাথে কেক কাটলেন…