বিশ্বকাপে ভাইরাল ‘উদি নেকো’, রহস্যময় সাজের পেছনে কাহিনী

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ১:০৩ এএম
বিশ্বকাপে ভাইরাল ‘উদি নেকো’, রহস্যময় সাজের পেছনে কাহিনী

অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এক অদ্ভুত সাজে মাতিয়ে দিয়েছেন গোটা ফুটবল বিশ্বকে। কানাডার ভ্যাঙ্কুভারে ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন ক্যামেরার লেন্সে ধরা পড়েন তিনি। পুরো মুখ কালো রঙে ঢাকা, চুল ও চোখ ধবধবে সাদা রঙের—এমন রহস্যময় রূপের এই ব্যক্তির নাম ‘উদি নেকো’। ক্যামেরায় আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রাতারাতি ভাইরাল হয়ে যান।

এই রহস্যময় সমর্থকের আসল নাম নেজদেত ওলচেরমান। তিনি মূলত তুরস্কের ঘরোয়া ক্লাব বেসিকতাসের একনিষ্ঠ ভক্ত। ক্লাবের প্রতি এই আবেগই তিনি প্রকাশ করেন জাতীয় দলের হয়ে মাঠে বসে। নামের পেছনেও আছে দারুণ তাৎপর্য; ‘নেকো’ তার আসল নাম নেজদেতের সংক্ষিপ্ত রূপ। আর তুরস্কে যারা ‘উদ’ (একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র) বাজাতে পারদর্শী তাদের বলা হয় উদি।

এই অদ্ভুত সাজ কোনো সাধারণ সাজ নয়, এর পেছনে রয়েছে গভীর দর্শন। ওলচেরমানের এই রূপটি ‘কালো ষাঁড়’ বা ‘ব্ল্যাক বুল’-এর প্রতীক, যা শক্তি, সহনশীলতা ও হার না মানার প্রতীক। প্রতি ম্যাচের আগে ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে দাঁড়িয়ে এই সাজ সম্পন্ন করেন তিনি। অথচ এই আবেদনের সাথে তার পেশার কোনো মিল নেই; তিনি একজন সফল জুয়েলারি ব্যবসায়ী।

বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন যদিও শেষ হয়ে গেছে তুরস্কের, তবুও আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্যালারিতে তাকে দেখা যাবে। দল জিতুক বা হারুক, নিজের এই আলাদা বেশভূষায় তিনি উপস্থিত থাকবেন বলেই জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...