বিশ্বকাপ মিশনের মাঝে ৩৯-এ পা রাখলেন মেসি, সেলিব্রেশনে সতীর্থরা

প্রাইম বার্তা অনলাইন
২৫ জুন ২০২৬ ১২:২৮ এএম
বিশ্বকাপ মিশনের মাঝে ৩৯-এ পা রাখলেন মেসি, সেলিব্রেশনে সতীর্থরা

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ মুহূর্তে ৩৯ বছরে পা রাখলেন আর্জেন্টিইনার তারকা ফুটবলার লিওনেল মেসি। দলের ব্যস্ত সূচির মাঝেও সতীর্থরা তাকে চমকে দিতে কেক নিয়ে হাজির হন, যা দেখলে বোঝা যায় আর্জেন্টিনা শিবিরের আনন্দমুখর পরিবেশ।

মেসি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যায় টেবিলে সাজানো কেকের ওপর ‘৩৯’ সংখ্যাটি জ্বলজ্বল করছে। তার পাশে দাঁড়িয়ে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসো। দলের একজন সাপোর্ট স্টাফের সঙ্গে এই আয়োজনে সবার মুখে ছিল খুশির হাসি।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে মেসির দল। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে গ্রুপ ‘জে’-এর চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে তারা। এই দুই ম্যাচে পাঁচটি গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছেন মেসি।

সাধারণত জুন-জুলাই মাসে বিশ্বকাপ আয়োজিত হয় বলে টুর্নামেন্ট চলাকালীনই জন্মদিন পালনের সুযোগ পান তিনি। ২০২২ সালে কাতার বিশ্বকাপ নভেম্বরে হওয়ায় তা ব্যতিক্রম ছিল। এর আগে ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত চারটি আসরেই তার জন্মদিন পড়েছিল। ২০২২ সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে স্বপ্ন পূরণ করা মেসি এখন পর্যন্ত দুইটি কোপা আমেরিকা ও একটি ফিনালিসিমাসহ মোট চারটি শিরোপা জয়ের অধিকারী।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...