ফিফার অর্থলোভে বিশ্বকাপ এখন বিক্রি হচ্ছে: তোপ দাগলেন ফিলিপ লাম
জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ফিলিপ লাম ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার দাবি, বাণিজ্যিক লাভের লোভে বিশ্বকাপকে একটি পণ্যে পরিণত করা হচ্ছে, যা ফুটবলের ঐতিহ্য ও সমর্থকদের আস্থার মারাত্মক ক্ষতি করছে।
জার্মান দৈনিক ‘ডি জাইট’-এ এক কলামে লাম লিখেছেন, ফিফা আসল চাহিদার তথ্য গোপন করে টিকিটের দাম আকাশচুম্বী করছে। এর ফলে সাধারণ দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং বিশ্বকাপের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। টুর্নামেন্টটিকে এখন আর খেলাধুলার উৎসব মনে হয় না, বরং এটি শুধুই আয়ের মেশিনে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে এবার ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই জার্মান ডিফেন্ডার। তার মতে, স্কটল্যান্ড বা কেপ ভার্দের মতো ছোট দলগুলোর জন্য এটি নতুন স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছে। প্রতি দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধী তিনি এবং একটি ভালো টুর্নামেন্টের জন্য যথাযথ সময় ও প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।
সম্পর্কিত খবর
বিশ্বকাপে ভাইরাল ‘উদি নেকো’, রহস্যময় সাজের পেছনে কাহিনী
ফিফার অর্থলোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: ফিলিপ লাম
বিশ্বকাপ মিশনের মাঝে ৩৯-এ পা রাখলেন মেসি, সেলিব্রেশনে সতীর্থরা
জোড়া গোলে রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
প্রয়াণ হলেন শোয়েব আখতারের বড় ভাই, আজ হবে জানাজা
রোনালদোর ফেরা নিয়ে ইব্রার কটাক্ষ, বললেন- তুমি তো কোথাও যাওনি

আরও পড়ুন

ফিফার অর্থলোভে বিশ্বকাপ এখন বিক্রি হচ্ছে: তোপ দাগলেন ফিলিপ লাম
জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ফিলিপ লাম ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তার দাবি, বাণিজ্যিক লাভের লোভে বিশ্বকাপকে একটি পণ্যে পরিণত করা হচ্ছে, যা ফুটবলের ঐতিহ্য ও সমর্থকদের আস্থার মারাত্মক ক্ষতি করছে।
জার্মান দৈনিক ‘ডি জাইট’-এ এক কলামে লাম লিখেছেন, ফিফা আসল চাহিদার তথ্য গোপন করে টিকিটের দাম আকাশচুম্বী করছে। এর ফলে সাধারণ দর্শকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং বিশ্বকাপের প্রতি মানুষের আগ্রহ কমে আসছে। টুর্নামেন্টটিকে এখন আর খেলাধুলার উৎসব মনে হয় না, বরং এটি শুধুই আয়ের মেশিনে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তবে এবার ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই জার্মান ডিফেন্ডার। তার মতে, স্কটল্যান্ড বা কেপ ভার্দের মতো ছোট দলগুলোর জন্য এটি নতুন স্বপ্নের দুয়ার খুলে দিচ্ছে। প্রতি দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধী তিনি এবং একটি ভালো টুর্নামেন্টের জন্য যথাযথ সময় ও প্রস্তুতির ওপর জোর দিয়েছেন।
সম্পর্কিত খবর
বিশ্বকাপে ভাইরাল ‘উদি নেকো’, রহস্যময় সাজের পেছনে কাহিনী
ফিফার অর্থলোভে বিক্রি হচ্ছে বিশ্বকাপ: ফিলিপ লাম
বিশ্বকাপ মিশনের মাঝে ৩৯-এ পা রাখলেন মেসি, সেলিব্রেশনে…
জোড়া গোলে রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
প্রয়াণ হলেন শোয়েব আখতারের বড় ভাই, আজ হবে…
রোনালদোর ফেরা নিয়ে ইব্রার কটাক্ষ, বললেন- তুমি তো…