বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে: ফিফার বিরুদ্ধে সরব ফিলিপ লাম
জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বলেছেন, বর্তমান সময়ে ফিফা বিশ্বকাপকে একটি ব্যবসায়িক পণ্যে পরিণত করেছে। তিনি অভিযোগ করেন, বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের প্রতি দর্শকদের আস্থাকে নড়বড়ে করে দিচ্ছে। তার মতে, লোভের কারণে ফিফা এবং বিশ্বকাপ এখন সাধারণ সমর্থকদের কাছে আর আগের মতো শ্রদ্ধেয় নয়।
এক জার্মান সংবাদপত্রে প্রকাশিত কলামে লাম এই আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, এবারের বিশ্বকাপে টিকিটের দাম যা নির্ধারণ করা হয়েছে তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। ফিফার বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন যে, তারা টিকিটের প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য গোপন করে শুধুমাত্র নিজেদের আয় বৃদ্ধির স্বার্থে এই পদক্ষেপ নিচ্ছে।
পাশাপাশি, ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ এবং দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নিয়েও দ্বিমত পোষণ করেছেন এই সাবেক তারকা ডিফেন্ডার। তবে দল বাড়ার ফলে স্কটল্যান্ড, কেপ ভার্দে বা কঙ্গোর মতো ছোট দলগুলোর বিশ্বমঞ্চে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, এটি তিনি স্বাগত জানিয়েছেন। কিন্তু তিনি মনে করেন, টুর্নামেন্টের মান বজায় রাখতে হলে পর্যাপ্ত প্রস্তুতির বিকল্প নেই।
সম্পর্কিত খবর
বিশ্বকাপ মিশনের মাঝে ৩৯-এ পা রাখলেন মেসি, সেলিব্রেশনে সতীর্থরা
জোড়া গোলে রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
প্রয়াণ হলেন শোয়েব আখতারের বড় ভাই, আজ হবে জানাজা
ফিফার অর্থলোভে বিশ্বকাপ এখন বিক্রি হচ্ছে: তোপ দাগলেন ফিলিপ লাম
রোনালদোর ফেরা নিয়ে ইব্রার কটাক্ষ, বললেন- তুমি তো কোথাও যাওনি
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের মিশনে ব্রাজিল, অভিষেক হতে পারে রায়ানের

আরও পড়ুন

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে: ফিফার বিরুদ্ধে সরব ফিলিপ লাম
জার্মানির ২০১৪ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ফিলিপ লাম ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বলেছেন, বর্তমান সময়ে ফিফা বিশ্বকাপকে একটি ব্যবসায়িক পণ্যে পরিণত করেছে। তিনি অভিযোগ করেন, বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে, যা ফুটবলের প্রতি দর্শকদের আস্থাকে নড়বড়ে করে দিচ্ছে। তার মতে, লোভের কারণে ফিফা এবং বিশ্বকাপ এখন সাধারণ সমর্থকদের কাছে আর আগের মতো শ্রদ্ধেয় নয়।
এক জার্মান সংবাদপত্রে প্রকাশিত কলামে লাম এই আক্রমণাত্মক মন্তব্য করেন। তিনি বলেন, এবারের বিশ্বকাপে টিকিটের দাম যা নির্ধারণ করা হয়েছে তা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। ফিফার বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন যে, তারা টিকিটের প্রকৃত চাহিদা সম্পর্কে সঠিক তথ্য গোপন করে শুধুমাত্র নিজেদের আয় বৃদ্ধির স্বার্থে এই পদক্ষেপ নিচ্ছে।
পাশাপাশি, ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ এবং দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নিয়েও দ্বিমত পোষণ করেছেন এই সাবেক তারকা ডিফেন্ডার। তবে দল বাড়ার ফলে স্কটল্যান্ড, কেপ ভার্দে বা কঙ্গোর মতো ছোট দলগুলোর বিশ্বমঞ্চে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, এটি তিনি স্বাগত জানিয়েছেন। কিন্তু তিনি মনে করেন, টুর্নামেন্টের মান বজায় রাখতে হলে পর্যাপ্ত প্রস্তুতির বিকল্প নেই।
সম্পর্কিত খবর
বিশ্বকাপ মিশনের মাঝে ৩৯-এ পা রাখলেন মেসি, সেলিব্রেশনে…
জোড়া গোলে রোনালদোর ইতিহাস, উজবেকিস্তানকে উড়িয়ে দিল পর্তুগাল
প্রয়াণ হলেন শোয়েব আখতারের বড় ভাই, আজ হবে…
ফিফার অর্থলোভে বিশ্বকাপ এখন বিক্রি হচ্ছে: তোপ দাগলেন…
রোনালদোর ফেরা নিয়ে ইব্রার কটাক্ষ, বললেন- তুমি তো…
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের মিশনে ব্রাজিল, অভিষেক হতে পারে…