ঘানার জুজুতে জ্বলে গেল ইংল্যান্ড, গোল পেল না কেইন

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৩:৩১ পিএম
ঘানার জুজুতে জ্বলে গেল ইংল্যান্ড, গোল পেল না কেইন

বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার গোলশূন্য ড্র ম্যাচটি ফুটবল বিশ্বে নতুন আলোচনার ঝড় তুলেছে। ম্যাচে ইংলিশদের প্রত্যাশিত খেলা না খেলার পেছনে আফ্রিকান দলটির সমর্থকদের প্রয়োগ করা আফ্রিকান ঐতিহ্যবাহী জুজু বা কালো জাদুকেই দায়ী করছেন অনেকে। ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের গ্যালারিতে ঘানার সমর্থকদের সাদা পাউডার ছিটিয়ে বিশেষ আচার-অনুষ্ঠান পালনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যায়।

মুখোমুখি এই লড়াইতে ইংল্যান্ড আক্রমণের ঝড় তুললেও ঘানার সংগঠিত রক্ষণদূর্গ ভেদ করতে ব্যর্থ হয়। খেলার শেষ দিকে নিকো ও’রেইলির নিচু শট ক্রসবারে লেগে ফিরে আসে এবং অধিনায়ক হ্যারি কেইন গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। এর আগে ঘানার পরিচিত ওঝা নানা কিয়াঙ্কু বোন্সাম দাবি করেছিলেন যে, তিনি হ্যারি কেইনকে গোল করতে বাধা দেওয়ার জন্য অভিশাপ প্রয়োগ করেছেন। খেলার এমন পরিণতি দেখে অনেকেই মিম ও রসিকতা করে ওঝার মন্ত্রের প্রভাব খাটছে বলে মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া এই হাস্যরসের ছোঁয়া লক্ষ্য করেছেন ইংল্যান্ড দলের সদস্যরাও। মিডফিল্ডার ডেক্লান রাইস বিষয়টি নির্দিধায় স্বীকার করে জানান, তারা গোলের জন্য সব চেষ্টাই করেছিলেন। তবে শেষ পর্যন্ত বল জালে জড়ানো সম্ভব হয়নি, যাতে স্বাভাবিকভাবেই সন্দেহ জাগে ঘানার জুজুর প্রভাব নিয়ে। এই ঘটনা ফুটবলের টেকনিক ও পরিসংখ্যানের বাইরে অন্যরকম এক আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...