মুনোজের গোলে কঙ্গোকে হারিয়ে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া
বিশ্বকাপ ফুটবলে ‘কে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে পরাজিত করে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। গত বুধবার গুয়াদালাহারার ম্যাচে একমাত্র গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আমেরিকার এই দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া। প্রথমার্ধে হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজরা সুযোগ তৈরি করলেও কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল শূন্য থাকে দলটি। অফসাইডের কারণে একটি গোল বাতিল হলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজের দুটি গোল বাতিল হলেও শেষ পর্যন্ত মুনোজের সফল নিশানা জয় এনে দেয় তাদের।
এই জয়ের ফলে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে তারা। আগামী ২৭ জুন পর্তুগালের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে হারলেও স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ডিআর কঙ্গো। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে সেরা তৃতীয় স্থানের দল হিসেবে নকআউটে যেতে পারবে তারা।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

মুনোজের গোলে কঙ্গোকে হারিয়ে নকআউট নিশ্চিত করল কলম্বিয়া
বিশ্বকাপ ফুটবলে ‘কে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে ডিআর কঙ্গোকে ১-০ গোলে পরাজিত করে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। গত বুধবার গুয়াদালাহারার ম্যাচে একমাত্র গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে দক্ষিণ আমেরিকার এই দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া। প্রথমার্ধে হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজরা সুযোগ তৈরি করলেও কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসির দৃঢ়তায় গোল শূন্য থাকে দলটি। অফসাইডের কারণে একটি গোল বাতিল হলে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজের দুটি গোল বাতিল হলেও শেষ পর্যন্ত মুনোজের সফল নিশানা জয় এনে দেয় তাদের।
এই জয়ের ফলে পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে তারা। আগামী ২৭ জুন পর্তুগালের বিপক্ষে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে হারলেও স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ডিআর কঙ্গো। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে সেরা তৃতীয় স্থানের দল হিসেবে নকআউটে যেতে পারবে তারা।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…