উত্তর আমেরিকায় মেসির ঝড়, ৩৯ বছর বয়সে মুগ্ধ ডেকলান রাইস
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ ফুটবলে একাই দলের হাল ধরে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রায় ঊনচল্লিশ বছর বয়সেও তার ফুটবলীয় নৈপুণ্য যেন এক জাদুকরী অনুভূতি তৈরি করছে। এই আর্জেন্টাইন তারকার অসাধারণ ফর্মের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ডেকলান রাইস।
টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এই দুই খেলায় দলের মোট পাঁচটি গোলের সবকটিই এসেছে মেসির পায়ের জাদুতে। আগামীকালই ৩৯ বছর বয়সে পা দেবেন এই আট বারের ব্যালন ডি’অর জয়ী, কিন্তু তার খেলার ছন্দে বয়সের ছাপ একেবারেই নেই।
ঘানার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাইস জানান, এই বয়সে মেসি যা করছেন তা অবিশ্বাস্য। তিনি বলেন, ফুটবল প্রেমিক হিসেবে মেসির মতো একজনকে খেলতে দেখা অসাধারণ এক আনন্দ। বাংলাদেশ সময় আজ রাত ২টায় ‘এল’ গ্রুপে ইংল্যান্ড মুখোমুখি হবে ঘানার।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

উত্তর আমেরিকায় মেসির ঝড়, ৩৯ বছর বয়সে মুগ্ধ ডেকলান রাইস
উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপ ফুটবলে একাই দলের হাল ধরে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রায় ঊনচল্লিশ বছর বয়সেও তার ফুটবলীয় নৈপুণ্য যেন এক জাদুকরী অনুভূতি তৈরি করছে। এই আর্জেন্টাইন তারকার অসাধারণ ফর্মের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ডেকলান রাইস।
টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। এই দুই খেলায় দলের মোট পাঁচটি গোলের সবকটিই এসেছে মেসির পায়ের জাদুতে। আগামীকালই ৩৯ বছর বয়সে পা দেবেন এই আট বারের ব্যালন ডি’অর জয়ী, কিন্তু তার খেলার ছন্দে বয়সের ছাপ একেবারেই নেই।
ঘানার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রাইস জানান, এই বয়সে মেসি যা করছেন তা অবিশ্বাস্য। তিনি বলেন, ফুটবল প্রেমিক হিসেবে মেসির মতো একজনকে খেলতে দেখা অসাধারণ এক আনন্দ। বাংলাদেশ সময় আজ রাত ২টায় ‘এল’ গ্রুপে ইংল্যান্ড মুখোমুখি হবে ঘানার।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…