রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে গুড়িয়ে বিশ্বরেকর্ড, বললেন ‘আমি ফিরেছি’

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুন ২০২৬ ৬:১৬ এএম
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে গুড়িয়ে বিশ্বরেকর্ড, বললেন ‘আমি ফিরেছি’

ডিআর কঙ্গোর বিপক্ষে নিস্তেজ পারফরম্যান্সের পর সমালোচনার মুখে পড়েছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মঙ্গলবার রাতে হিউস্টনে উজবেকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত এক জোড়া গোল করে সমালোচকদের জবাব দিয়েছেন তিনি। ম্যাচ শেষে টিভি ক্যামেরার লেন্সে সরাসরি জানিয়ে দিলেন, ‘আই এম ব্যাক!’।

নিজের খেলা ফিরে পাওয়ার বার্তা দিতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই আক্রমণ শুরু করেন এই সুপারস্টার। এই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি আসরে গোলের রেকর্ড গড়েন তিনি। ৩৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে এক ম্যাচে জোড়া গোলের অনন্য রেকর্ড নিজের করে নেন রোনালদো।

এই দুই গোলের ফলে পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওকে পেছনে ফেলে বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন তিনি। ইউসেবিওর ৯ গোলের রেকর্ড ভেঙে ২৪ ম্যাচে ১০ গোল করলেন তিনি। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে ১৪৫টি গোল নিয়ে দেড়শ গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন রোনালদো এবং তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৫-এ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...