হ্যান্ডশেক ইস্যুতে ভারতকে একহাত নিলেন সঞ্জয়, সমর্থনে ভাজ্জি

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৬:০১ পিএম
হ্যান্ডশেক ইস্যুতে ভারতকে একহাত নিলেন সঞ্জয়, সমর্থনে ভাজ্জি

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে বিশ্বকাপের মঞ্চে লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। তবে খেলা শুরুর আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুই দলের অধিনায়কদের মধ্যে হ্যান্ডশেক না করার ঘটনা। তিনবারের সাক্ষাতে সূর্যকুমার যাদব এবং সালমান আলী আঘার মধ্যে এই কূটনৈতিকতা না থাকায় এবার সরাসরি ভারতীয় দলের সমালোচনা করেছেন সাবেক তারকা সঞ্জয় মাঞ্জরেকার।

এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে নিজের অসন্তোষের কথা জানিয়েছেন এই ধারাভাষ্যকার। সঞ্জয় লিখেছেন, খেলা শেষে হাত না মেলানো একটি অপ্রয়োজনীয় বিষয়, যার সূত্রপাত ভারত থেকেই হয়েছে। তার মতে, ভারতের মতো দেশের জন্য এটি স্বাভাবিক নয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, খেলার আসল মানসিকতা নিয়ে খেলতে হবে, অন্যথায় খেলাতেই নামার দরকার নেই।

একইসাথে সঞ্জয়ের এই বক্তব্যের বিপক্ষে মত দিয়েছেন দেশের আরেক সাবেক অফ-স্পিনার হরভজন সিং। সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, হাত মেলানো বা কোলাকুলি কোনো বাধ্যতামূলক নিয়ম নয়, এটি সম্পূর্ণ খেলোয়াড়দের ইচ্ছার ওপর নির্ভরশীল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের উদাহরণ টেনে ভাজ্জি জানিয়েছেন, তারাও ম্যাচের পর একে অপরের সাথে বসে আড্ডা দেয় না, তবু ক্রিকেটকে ক্রিকেট হিসেবেই দেখা উচিত।

ছবি: জুগন্তর

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...