বিশ্বকাপে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

প্রাইম বার্তা অনলাইন
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৫:২৪ এএম
বিশ্বকাপে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে নিজেদের অগ্রগতি নিশ্চিত করতে আজ শনিবার মহারণের লড়াইয়ে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে সফরকারী কিউইদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে প্রোটিয়াসরা।

টুর্নামেন্টের এই পর্যায়ে এসে উভয় দলের জন্যই এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। কারণ, এই ম্যাচে যে দলটি জয় পাবে তারা সরাসরি দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হওয়ার স্বপ্ন পূরণ করবে। অন্যদিকে, পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হলে পরবর্তী রাউন্ডে ওঠার পথটা আরও কঠিন হয়ে যাবে বাকি দলটির জন্য।

এদিকে, আগামী সোমবার আরব আমিরাত ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিতব্য ম্যাচের ফলাফলও দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখবে। যদি ওই ম্যাচে আরব আমিরাত জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে ৪। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড—যে দলের পয়েন্ট ৪ হবে, তাদের শেষ ম্যাচে জয় তুলে নিতে হবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...