মার্করামের ঝড়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, ভাঙল ধোনির রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সবার আগেই সুপার এইট স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় প্রোটিয়ারা। এই জয়ের ফলে ডি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে পরের রাউন্ডে নাম লেখাল তারা।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায় কিউইরা। দলের পক্ষে মার্ক চাপম্যান ৪৮ এবং ড্যারেল মিচেল ৩২ রান করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক আইডেন মার্করামের ৮৬ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪৪ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এই রান করেন মার্করাম।
এই ম্যাচে দুই দল মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ৩৫৩ রান তোলে। এছাড়া উইকেটের পেছনে দাঁড়িয়ে কুইন্টন ডি কক ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ৩৩টি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েন। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
নেইমার না থাকায় চ্যালেঞ্জের মুখে ব্রাজিল, মুখোমুখি জাপান
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন ছক জাপান…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর আগের মতো…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি করছেন তিনি

আরও পড়ুন

মার্করামের ঝড়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, ভাঙল ধোনির রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে সবার আগেই সুপার এইট স্থান নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় প্রোটিয়ারা। এই জয়ের ফলে ডি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে পরের রাউন্ডে নাম লেখাল তারা।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায় কিউইরা। দলের পক্ষে মার্ক চাপম্যান ৪৮ এবং ড্যারেল মিচেল ৩২ রান করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক আইডেন মার্করামের ৮৬ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ১৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৪৪ বলে ৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এই রান করেন মার্করাম।
এই ম্যাচে দুই দল মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ৩৫৩ রান তোলে। এছাড়া উইকেটের পেছনে দাঁড়িয়ে কুইন্টন ডি কক ভারতের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বাধিক ৩৩টি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েন। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
সম্পর্কিত খবর
এমবাপ্পের মধ্যে নিজেকে দেখছেন রোনালদো, অবাক ব্রাজিলিয়ান কিংবদন্তি
ডালাসে আফ্রিকা-ইউরোপ লড়াই, আইভরিকোস্ট-নরওয়ের নকআউট মিশন
টাইব্রেকারে আর ভুল নয়, ক্রোয়েশিয়ার শেখা পাঠে নতুন…
ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে জাপানি ফরোয়ার্ডের চ্যালেঞ্জ: ‘নেইমার আর…
রোনালদোর ‘একগুঁয়ে’ খেলায় হতাশ ফোরলান, বললেন পর্তুগালের ক্ষতি…